শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় তারেক রহমান

গাজামুখী বহরে অংশ নেওয়ায় বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ শনিবার এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ‘গাজাগামী ফ্লোটিলায় শহিদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এ দেশের মানুষ কখনো নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না।’ তিনি আরও লিখেছেন, বিএনপি শহিদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং সব সময় থাকবে।গাজায় তথ্য ও সংবাদ অবরোধ ভাঙার উদ্যোগে প্রথম বাংলাদেশি হিসেবে শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *